মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

কিশোরগঞ্জে গণহত্যা দিবস পালিত

আমিনুল হক ১৯৯ বার পঠিত ১ মিনিটের পাঠ

১৯৭১ সনের ২৫শে মার্চ নিরস্ত্র বাঙালীদের উপর পাকিস্তানী সেনাবাহিনী পৈশাচিক আক্রমণকে স্মরণে কিশোরগঞ্জে “গণহত্যা দিবস” পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ আফজল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামিল, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আসাদ উল্লাহ, এ্যাড. ভ‚পেন্দ্র ভৌমিক দোলন, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক বিলকিছ বেগম, সহকারী অধ্যাপক সামিউল হক মোল্লা, কৃষক লীগের মোঃ আলমগীর হোসেন প্রমুখ।