বিরতির পর স্বামী রাজের ছবিতেই শুভশ্রীর কামব্যাক
বিরতির পর সিনেমায় ফিরছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। গত বছর পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন শুভশ্রী। এতদিন মন দিয়ে সংসার করছিলেন এই অভিনেত্রী। মজার বিষয় হলো, স্বামী রাজ চক্রবর্তী প্রোডাকশনের ‘পরিণীতা’ ছবি দিয়ে রুপালি পর্দায় ফিরছেন শুভশ্রী।সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মহরতের ছবি শেয়ার করে রাজ জানিয়েছেন, রাজ চক্রবর্তী প্রোডাকশনের তৃতীয় ছবি ‘পরিণীতা’। শুভশ্রী ছাড়াও ঋত্বিক চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, আদৃতের মতো শিল্পীর অভিনয়ে সমৃদ্ধ হতে চলেছে এই ছবি। ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন রাজ স্বয়ং।