মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

মিঠামইনে নির্মানাধীন নতুন ক্যান্টনমেন্টের কাজ পরিদর্শন করলেন সেনা প্রধান

আমিনুল হক ২৩১ বার পঠিত ১ মিনিটের পাঠ

কিশোরগঞ্জের হাওরবেষ্টিত উপজেলা মিঠামইনে নির্মানাধীন নতুন ক্যান্টনমেন্টের কাজ বৃহস্পতিবার পরিদর্শন করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, বিএসপি, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি।

কিশোরগঞ্জের মিঠামইনে নদীভিত্তিক ব্রিগেড স্থাপনের চলমান কাজ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, জেলা প্রশাসক সারওয়ার মোর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, মিঠামইন উপজেলা নির্বাহী অফিসারসহ বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাগণ।