মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

কিশোরগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

মোহাম্মদ আরিফুল ইসলাম ২৫৮ বার পঠিত ১ মিনিটের পাঠ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ চার জন নিহত হয়েছেন। শনিবার (২৭ জুলাই) সকালে উপজেলার মঠখোলা-কটিয়াদী সড়কে মান্দারকান্দি বালিকা উচ্চ বিদ্যালয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অটোরিকশাচালক শরীফ, মঠখোলা বাজারের জুতা ব্যবসায়ী খোকন, যাত্রী রাজিয়া খাতুন (৭৫) ও অহিদ মিয়া (৩৮)।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার (২৭ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার মঠখোলা বটতলা থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি কটিয়াদী যাচ্ছিল। পথে মান্দারকান্দি বালিকা উচ্চ বিদ্যালয়ের কাছে একটি ট্রাক অটোরিকশাটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শরীফ এবং খোকন মারা যান। আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান অহিদ এবং রাজিয়া।

এ ঘটনায় ট্রাকচালক বাচ্চু মিয়াকে আটক করেছে পুলিশ।