মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ইটনায় ট্রাফিক সচেতনতা পক্ষ ২০১৯ উদযাপন

আজাদ হোসেন বাহাদুর ৩১৭ বার পঠিত ১ মিনিটের পাঠ

জেলা পুলিশ বিভাগের আয়োজনে ইটনায় ট্রাফিক সচেতনতা পক্ষ উদযাপন করা হয়েছে।

দুর্ঘটনা প্রতিরোধে মোটরসাইকেল আরোহীদের হেলমেট এবং লাইসেন্স নিশ্চিতকরনের লক্ষে রবিবার সকালে উপজেলার রায়টুটি বাজারে একটি বর্নাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি রায়টুটি সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাজারে আলোচনা সভায় মিলিত হয়।

এসময় বক্তব্য দেন কিশোরগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য রেজুওয়ান আহম্মদ তৌফিক, উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, ইটনা থানার অফিসার ইনচার্জ মুর্শেদ জামান বিপিএম, ইউপি চেয়ারম্যান ফক মনোয়ার বাক্কী মিল্কী, ইটনা থানার এসআই রুকন উদ্দিন প্রমুখ।