মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ইটনায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন, স্বারকলিপি পেশ

আজাদ হোসেন বাহাদুর ৩৫১ বার পঠিত ১ মিনিটের পাঠ

ইটনায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ১০তম ও সহকারী শিক্ষকদের ১১তম গ্রেট নির্ধারনের দাবিতে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন পালন শেষে আলোচনা সভায় বক্তব্য দেন শিক্ষক সমিতির সভাপতি খাইরুল ইসলাম ঠাকুর, সেক্রেটারি গিয়াস উদ্দিন, প্রধান শিক্ষক দিপক কুমার রায়, মকবুল হোসেন, তোফাজ্জল হোসেন, জাহাঙ্গীর আলম, জৌর্তিময় বাবু প্রমুখ।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার নাফিসা আক্তারের হাতে একটি স্বারক লিপি পৌছেঁ দেন কমিটির নেতৃবৃন্দ।