মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

বিশ্ববিদ্যালয় ছাত্রীকে প্রকাশ্যে তুলে নিয়ে গেল দুর্বৃত্তরা

মুক্তিযোদ্ধার কন্ঠ ১১ বার পঠিত ২ মিনিটের পাঠ

Sylhet-map
সিলেটের বন্দরবাজারেররং মহল টাওয়ারের সামনে থেকে বেসরকারী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

শনিবার বিকালে প্রাইভেট কারে আসা কয়েকজন তাকে উঠিয়ে নিয়ে দ্রুত চলে যায়। এ সময় ওই ছাত্রী বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলেও প্রাইভেট কারটি চলে যাওয়ায় তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকালে ওই তরুণী রং মহল টাওয়ারে লিডিং ইউনিভার্সিটির ক্যাম্পাসের সামনে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় কালো রংয়ের একটি প্রাইভেটকারে কয়েকজন যুবক তরুণীকে টানা হেচড়া করে অপহরণ করে সোবহানিঘাটের দিকে পালিয়ে যায়। এ সময় মেয়েটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলেও গাড়িটিকে আটকাতে পারেননি।
তবে একাধিক সূত্র জানিয়েছে অপহরণ কাজে ঢাকা মেট্রো-গ- সিরিয়ালের-১৯৬৫৯২ নাম্বারের গাড়ি ব্যবহৃত হয়েছে।
এ ব্যাপারে সিলেট কোতোয়ালি থানার ওসি তদন্ত মোশারফ হোসেন জানিয়েছেন, স্থানীয় মারফতে ছাত্রী অপহরণের ঘটনা ঘটেছে বলে তারা অবগত হয়েছেন। ঘটনাটি কী এখনও জানা যায়নি। তবে, অপহরণের কাজে ব্যবহৃত গাড়িটি ধরতে নম্বরটি বেতার বার্তায় বিভিন্ন থানায় পাঠানো হয়েছে।