ইটনায় হরিনাম সংকীর্ত্তনের সমাপনী দিনে হাজারো ভক্ত বৃন্দের ঢল
কিশোরগঞ্জের ইটনা সদরের নগর হাটিতে সনাতন ধর্মালম্বীদের আয়োজনে ১৩তম ২৪ প্রহর ব্যাপী হরিনাম সংকীর্ত্তনের সমাপনী দিনে হাজারো নারী-পুরুষ ভক্তবৃন্দের আগমন ঘটে। এতে ভক্তরা মন বাসনা পুরনের আশায় স্বতফুর্ত অংশগ্রহন করে। অনুষ্টানের সভাপতি অতুল সাহা জানান এ বছর হরিনাম সংকীর্ত্তনের অনুষ্টানে দেশের বিভিন্ন অঞ্চলের ৬ টি সম্প্রদায় পালাক্রমে কীর্ত্তন করে। এ সময় উপস্থিত ছিলেন ইটনা থানার এসআই বাবু সুকান্ত দেবনাথ, সেক্রেটারি সুকন সাহা, কোষাদক্ষ সুনিল সাহা, ভক্তবৃন্দের মধ্যে নিত্যানন্দ সাহা, সত্য সাহা, মাকন সাহা, বিপুল সাহা, সুজিত সাহা, অমর সাহা প্রমুখ।