মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

হোসেনপুরে কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ

ওমর ফারুক ২৪১ বার পঠিত ১ মিনিটের পাঠ

হোসেনপুর উপজেলায় ৮শ’ ৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলা কৃষি অফিস চত্ত্বরে এ সার ও বীজ বিতরণের আয়োজন করে উপজেলা কৃষি অফিস।

রবি ২০১৯-২০ মৌসুমে ভূট্রা, সরিষা, শীতকালীন মুগ ও পরবর্তী খরিপ-১ মৌসুমে গ্রীম্মকালীন মুগ প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মহি উদ্দিন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ মাহবুবুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.ইমরুল কায়েস,উপজেলা জাতীয় শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মাহবুবুল প্রমুখ।

এসময় কৃষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা উপস্থিত ছিলেন।