মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

চেয়ারম্যানের ছেলেকে গলা কেটে হত্যা

মোহাম্মদ আরিফুল ইসলাম ২৩৮ বার পঠিত ২ মিনিটের পাঠ

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার গাজীরচর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জুয়েল মিয়ার শিশুসন্তানকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকালে উপজেলার বড় ঘাগটিয়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পরিবারের বরাত দিয়ে বাজিতপুর থানার ওসি খলিলুর রহমান পাটোয়ারী মুক্তিযোদ্ধার কণ্ঠকে জানান, দুপুরের দিকে বড় ঘাগটিয়া গ্রামের নিজ বাড়ির সামনে আবির সাইকেল নিয়ে বন্ধুদের সঙ্গে খেলাধুলা করছিল। এ সময় হঠাৎ করেই সে নিখোঁজ হয়।

অনেক খোঁজা-খুঁজির পর বিকাল পৌনে ৩টার দিকে বাড়ির পাশের একটি জঙ্গলে আবিরের সাইকেলটি পড়ে থাকতে দেখে জঙ্গল তল্লাশি করে আবিরকে গলা কাটা অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আবিরের মরদেহ। ছবি : মুক্তিযোদ্ধার কণ্ঠ।

কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. নাজমুল ইসলাম সোপান, বাজিতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমান, বাজিতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দীপ্তিময়ী জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।