কিশোরগঞ্জের ভাষাসৈনিক মুহম্মদ আবু সিদ্দীকের ইন্তেকাল
কিশোরগঞ্জের ভাষাসৈনিক মুহম্মদ আবু সিদ্দীক (৯০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর ১২টা ৫০ মিনিটে রাজধানীর আগারগাঁও এর নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে, তিন মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার বাদ জোহর শহরের ঐতিহাসিক শহীদী মসজিদে তাঁর প্রথম জানাজা, বাদ আসর করিমগঞ্জ সরকারি কলেজ মাঠে দ্বিতীয় জানাজা এবং পরে জঙ্গলবাড়ি কলেজ মাঠে তৃতীয় ও শেষ জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে বলে জানা গেছে।