মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

খালেদা জিয়া ক্ষমা চেয়ে প্যারোলে আবেদন করলে বিবেচনা করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

মোহাম্মদ আরিফুল ইসলাম ২৭০ বার পঠিত ২ মিনিটের পাঠ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে দেশের সর্বোচ্চ চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।

খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে সরকারের কাছে আবেদন করা হয়নি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়া যদি তার কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে আবেদন করেন, তাহলে সরকার তার প্যারোলে মুক্তির বিষয়টি বিবেচনা করে দেখবে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে কিশোরগঞ্জের তাড়াইলে তিন দিনবব্যাপী ইসলামি ইজতেমায় যোগদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় ইসলাহুল মুসলিমিন পরিষদের চেয়ারম্যান ও শোলাকিয়া ঈদগাহের ইমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ, ময়মনসিংহ-৯ আসনের এমপি মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন, কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান মো. জিল্লুর রহমান, জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ ও আল খায়ের ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা ইমাম কাসিম রশীদ আহম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।