মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ইটনায় র‍্যাবের অভিযানে ৪৮০ পিস ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

আজাদ হোসেন বাহাদুর ৩৬৮ বার পঠিত ১ মিনিটের পাঠ

কিশোরগঞ্জের হাওড় উপজেলা ইটনায় র‍্যাব ১৪ বিশেষ অভিযান পরিচালনা করে ৪৮০ পিস ইয়াবাসহ ব্যবসায়ী ওয়াসিম মিয়া (৩০) কে গ্রেফতার করে।

র‍্যাবের সিপিসি ক্যাম্প ২ এর ডিএডি মস্তুফা কামাল জানা,ন রায়টুটি ইউনিয়নের পচাঁশিয়া গ্রামের মৃত আনামত মিয়ার ছেলে ওয়াসিম দির্ঘদিন ধরে গোপনে ইয়াবার ব্যবসা করে আসছিল। বুধবার রাত সাড়ে ৯ টার সময় আমার নেতৃত্বে এসআই মিজানুর রহমান সহ সঙ্গীয় বাহিনী নিয়ে  রাজী বাজারের আব্দুল হাই মার্কেটের সামনে পাকা রাস্তা থেকে ওয়াসিম কে গ্রেফতার করি।

ইটনা থানার ওসি মুর্শেদ জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামী ওয়াসিমকে ইটনা থানার মামলায় বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জ কোর্টে প্রেরন করা হয়।