মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

কিশোরগঞ্জে জাতীয় বীমা দিবস পালিত

আমিনুল হক ২৪৪ বার পঠিত ১ মিনিটের পাঠ

কিশোরগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে প্রথমবারের মতো পালিত হয়েছে জাতীয় বীমা দিবস।

এ উপলক্ষে রবিবার (১ মার্চ) র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা শিল্পকলায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল্লাহ আল মাসউদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের অধ্যাপক মোঃ আব্দুল হামিদ।