মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ইটনায় ভুয়া গোয়েন্দা পুলিশ সেজে চাদাঁবাজির সময় গ্রেফতার ২

আজাদ হোসেন বাহাদুর ৩৬৬ বার পঠিত ১ মিনিটের পাঠ

কিশোরগঞ্জের ইটনা উপজেলার ধনু নদিতে গোয়েন্দা পুলিশ সেজে চাদাঁবাজির সময় ২ চাদাঁবাজকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো বড়িবাড়ি ইউনিয়নের এনসহিলা গ্রামের আহমদ আলী ছেলে সোহরাব মিয়া (৩০) সদর ইউনিয়নের বড়হাটি গ্রামের আব্দুল হকের ছেলে সোহেল মিয়া (২২)।

ইটনা থানার ওসি মোহাম্মদ মুর্শেদ জামান বিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত সোহরাব ও সোহেল নিজেদেরকে সরকারী দলের বড় নেতা পরিচয় দিয়ে দীর্ঘদিন যাবত একটি গ্রুপের নেতৃত্বে ধনু নদীতে চলাচল কারী (ভাল্কহেড) নৌযানে গোয়েন্দা পুলিশ সেজে চাদাঁবাজি করে আসছিল। গোপন সংবাদে রবিবার বিকালে ইটনা থানার এসআই গোলাম কবির বিশ্বাস সঙ্গীয় ফোর্সসহ কুলিভিটার মোড় ধনু নদীর দক্ষিণ পাড়ে বিশেষ অভিযান পরিচালনা করে একটি ইঞ্জিত চালিত ছোট নৌকাসহ ২ জনকে গ্রেফতার করে।

সোমবার সকালে ইটনা থানার চাদাঁবাজির মামলায় গ্রেফতারকৃতদের কিশোরগঞ্জ কোর্টে প্রেরন করে।