মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

কিশোরগঞ্জে করোনার উপসর্গ নিয়ে ৭ম শ্রেণীর ছাত্রীর মৃত্যু

রাজীবুল হক সিদ্দিকী ২৮২ বার পঠিত ১ মিনিটের পাঠ

কিশোরগঞ্জে নারায়ণগঞ্জ ফেরত এক ব্যক্তির সপ্তম শ্রেণী পড়ুয়া মেয়ে করোনা উপসর্গ নিয়ে মারা গেছে। তার নমুনা সংগ্রহ করা হচ্ছে।

এলাকাবাসী জানান, সদর উপজেলার দানাপাটুলি গ্রামের এক ব্যক্তি গত ৫ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে বাড়ি এসেছেন। তার সপ্তম শ্রেণী পড়ুয়া মেয়ে করোনা উপসর্গ নিয়ে বুধবার রাতে নিজ বাড়িতে মারা গেছে।

কিশোরগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তাজরিনা তৈয়ব জানান, মেয়েটির নমুনা‌ সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হবে।

পরীক্ষা পর বুঝা যাবে মেয়েটি করোনায় মারা গেছে কি না।এই মৃত্যুর ঘটনায় এলাকায় এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। এ মাসে কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলায় অসংখ্য মানুষ নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকা থেকে এসেছে।