মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ইটনায় পানিতে ডুবে ৭ বছরের শিশু নিহত

আজাদ হোসেন বাহাদুর ৩৬০ বার পঠিত ১ মিনিটের পাঠ

কিশোরগঞ্জের ইটনায় পানিতে ডুবে রাজু মিয়া (৭) নামের এক শিশু নিহত হয়েছে। নিহত রাজু উপজেলা সদরের নয়াবাড়ি গ্রামের লাল মিয়ার ছেলে ও পশ্চিমগ্রাম আব্দুল নজিদ শিক্ষালয়ের প্রথম শ্রেণীর ছাত্র।

জানাযায় সোমবার সকালে বাড়ির সামনে পাড়ার শিশুদের সাথে খেলাধুলা করছিলো রাজু মিয়া। কোন এক সময়ে সহপাঠীদের অগোচরে ডুবার পানিতে পড়ে ডুবে যায়। এ দিকে বিকাল ৩ ঘটিকার সময় মা শাবানা আক্তার রাজুকে বাড়িতে না পেয়ে খুজাখুজি শুরু করে। প্রতিবেশীরা ডুবায় রাজুর নিতর দেহ পড়ে থাকতে দেখে বাড়িতে খবর দেয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা রাজুকে  উদ্ধার করে ইটনা হাসপাতালে নিয়ে গেলে কতৃব্যরত চিকিৎসক রাজুকে মৃত ঘোষনা করেন।

রাজুর মৃত্যর খবর শুনে পরিবারে শোকের মাতম চলছে।