মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ইটনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

আজাদ হোসেন বাহাদুর ৩৭৯ বার পঠিত ১ মিনিটের পাঠ

কিশোরগঞ্জের হাওড় উপজেলা ইটনায় পানিতে ডুবে জুনায়েদ মিয়া (৫) নামের এক শিশু নিহত হয়েছে।

নিহত শিশু মৃগা ইউনিয়নের গজারিয়া কান্দা মাদ্রাসা হাটির দেলোয়ার হোসেনের ছেলে।

পুলিশ ও পরিবার সুত্রে জানা যায় আজ শুক্রবার বিকালে শিশু জুনায়েদ বাড়ির ঘাটে বাধাঁ ডিঙি নৌকায় খেলা ধুলা করার সময় পানিতে পড়ে নিখোঁজ হয়। পরে পরিবারের সদস্যরা বাড়ির পাশের ভাসান পানি থেকে খুজাখুজি করিয়া শিশুর লাশ উদ্ধধার করে।

ইটনা থানার ওসি মোহাম্মদ মুর্শেদ জামান বিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।