মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

নারায়ণগঞ্জে সাত খুনের পর এবার একই পরিবারের পাঁচজনকে গলা কেটে খুন

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬১ বার পঠিত ১ মিনিটের পাঠ

murder

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ  নারায়ণগঞ্জের ফতুল্লায় একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ শনিবার রাতে দেওভোগ এলাকার বাবুরাইলের একটি বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতদের মধ্যে দুই নারী, দুই শিশু ও এক পুরুষ রয়েছে। কী কারণে কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সে ব্যাপারে পুলিশ তাৎক্ষণিক কিছু জানাতে পারেনি।

নিহতরা হলেন- তাসলিমা (৪০), তার ছেলে শান্ত (১০), মেয়ে সুমাইয়া (৫), তাসলিমার ভাই মোরশেদুল (২৫) এবং জা লামিয়া (২৫)। তারা ওই এলাকার ইসমাইল হোসেনের বাসায় ভাড়া থাকতেন।

ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করছেন। ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ইতিমধ্যে র‍্যাবের একটি দলও ঘটনাস্থলে পৌঁছেছে।

আলোচিত সাত খুনের পর নৃশংস এই ঘটনা ঘটল।