মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

রাজধানীতে তালাবদ্ধ ঘরে তরুণীর গলাকাটা অর্ধগলিত লাশ উদ্ধার

মুক্তিযোদ্ধার কন্ঠ ৫৭ বার পঠিত ২ মিনিটের পাঠ
mirpur-map
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকমঃ

রাজধানীর মিরপুরের একটি বাসা থেকে মঙ্গলবার বৃষ্টি আক্তার (২৪) নামে এক তরুণীর গলাকাটা অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, বৃষ্টির শরীরে ধারালো অস্ত্রের বেশ কয়েকটি জখম চিহ্নও আছে। যে ঘরে বৃষ্টির লাশ পাওয়া গেছে সেটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল। কয়েকদিন আগে বৃষ্টির স্বামী সোহাগকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, বৃষ্টিকে গলা কেটে হত্যার পর তাঁর স্বামী পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে।
মিরপুর থানার ওসি ভূইয়া মাহবুব হাসান বলেন, আজ সন্ধ্যায় পশ্চিম শেওড়াপাড়া ৩৯৩ নম্বর বাড়ির চতুর্থ তলার একটি ফ্ল্যাটের দরজা ভেঙ্গে খাটের নিচ থেকে বৃষ্টির লাশ উদ্ধার করা হয়। পরে লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) মর্গে পাঠানো হয়। ওসি জানান, স্থানীয়রা তালাবদ্ধ ওই বাসা থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেন। নিহতের শরীরে পচন ধরেচে। তবে গলায় কাটা এবং শরীরের ভেতরে বেশ কিছু কাটা চিহ্ন আছে। জানা গেছে, কয়েক মাস আগে সোহাগ নামে এক যুবক দম্পতি পরিচয়ে বৃষ্টিকে নিয়ে ওই বাসা ভাড়া নেন। তাদের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ থানার ছোট রুবিনাথপুরে গ্রামে। কয়েকদিন ধরে সোহাগকে দেখা যাচ্ছে না। ধারনা করা হচ্ছে, দুই-তিন আগে সে স্ত্রীকে হত্যা করে পালিয়েছে। সোহাগকে ধরতে অভিযান চলছে বলে জানান ওসি মাহবুব।
নিহতের ভগ্নিপতি জামাল উদ্দিন বলেন, ‘বিকালে আমরা বৃষ্টিকে খুঁজতে তার বাসায় যাই। সেখানে গিয়ে দেখি ঘরে তালা দেওয়া। জানালা খোলা রয়েছে। বাইরে থেকে দেখা যাচ্ছে ভেতরে কেউ যেন শুয়ে আছে, আর ঘরের জিনিসপত্র আগোছালো।’ তিনি আরো বলেন, এক বছর আগে সোহাগের সঙ্গে বৃষ্টির পারিবারিকভাবে বিয়ে হয়। গত শনিবার রাত ৮টার সময় বৃষ্টির সঙ্গে তার মায়ের সঙ্গে ফোনে শেষ কথা হয়। ওই সময়ে বৃষ্টির সঙ্গে তার স্বামী সোহাগের টাকা পয়সা নিয়ে ঝগড়া হয়েছে। এরপর থেকে বৃষ্টির মোবাইল বন্ধ ছিল। রবিবার জামাল উদ্দিন বৃষ্টির স্বামী সোহাগকে ফোন করলে তিনি জানান, আমি আমার ‘নতুন বউকে’ নিয়ে হানিমুনে এসেছি।