মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

পাবনায় এক সন্ত্রাসী অস্ত্র ও ৫ রাউন্ড গুলিসহ আটক

মুক্তিযোদ্ধার কন্ঠ ৫৮ বার পঠিত ১ মিনিটের পাঠ

pabna

মামুনুর রহমান,(পাবনা) জেলা প্রতিনিধি : পাবনায় অস্ত্র ও ৫ রাউন্ড গুলিসহ এক সন্ত্রাসীকে আটক করেছে সদর থানা পুলিশ।

আজ রাতে শহরের চক পৈলানপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।পাবনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১২টার দিকে শহরের পৌর চকপৈলানপুর পাকা রাস্তার উপর থেকে ইমরান(২৫) কে আটক করে। এ সময় তার দেহ তল্লাশি করে একটি পাকিস্থানের তৈরী রিভালবার ও ৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। আটককৃত ব্যাক্তি পৌর চক পৈলানপুর মধ্যপাড়া মোঃ জালাল প্রাং এর ছেলে। আটককৃতের বিরুদ্ধে পাবনা সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। যার নং-৬০, তাং-২০-০১-১৬ইং। গ্রেফতারকৃতকে কোট হাজতে প্রেরন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২১-০১-২০১৬ইং/মইনুল হোসেন