মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

কিশোরগঞ্জে পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা যুবক ধরা

মোহাম্মদ আরিফুল ইসলাম ২৩৮ বার পঠিত ১ মিনিটের পাঠ

কিশোরগঞ্জে পাসপোর্ট করতে আসা সাদেক হোসেন (২৫) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করে পুলিশে দিয়েছেন পাসপোর্ট অফিসের লোকজন।  

বুধবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তাকে আটক করা হয়।

কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আনিসুর রহমান জানান, সাদেক হোসেন ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরি করে কাগজপত্র জমা দিয়ে কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিয়ে পাসপোর্ট করতে চেয়েছিলেন। সকালে তার সাক্ষাৎকার নেয়ার সময় সন্দেহ হলে পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের জেরার মুখে পরে অবশেষে নিজে রোহিঙ্গা নাগরিক বলে স্বীকার করেন।

তিনি আরও জানান, পাসপোর্ট করতে কাগজপত্রে তিনি জেলার করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর গ্রামে তার বাড়ি উল্লেখ করেছিলেন। এতে নিয়ামতপুর গ্রামের ইমাম হোসেন নামের এক ব্যক্তি তাকে সাহায্য করে।

এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানায় বাদী হয়ে একটি মামলা করেছে পুলিশ।