মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

জিআই তারে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল চাচি-ভাতিজার

মোহাম্মদ আরিফুল ইসলাম ২৪৫ বার পঠিত ১ মিনিটের পাঠ

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচি ও ভাতিজার মৃত্যু হয়েছে।

বুধবার (০২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের পূর্ব বরাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের নাজমা আক্তার (৪৫) ও তার ভাতিজা রাসেল মিয়া (১৮)। তারা সম্পর্কে চাচি-ভাতিজা।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বাড়ির উঠানে জিআই তারের সঙ্গে বিদ্যুতের তার লাগানো ছিল। রাসেল উঠানে কাজ করার সময় তারে জড়িয়ে পড়েন। এ সময় চাচি নাজমা আক্তার তাকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান।