মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

কিশোরগঞ্জে পেঁয়াজ ব্যবসায়ীদের জরিমানা

রাজীবুল হক সিদ্দিকী ২৪২ বার পঠিত ১ মিনিটের পাঠ

কিশোরগঞ্জে হঠাৎ করে পেঁয়াজের দাম বেশি রাখায় ভ্রাম্যমান আদালত ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বিকালে জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরীর নির্দেশে কিশোরগঞ্জের বড় বাজারসহ বিভিন্ন বাজারে বাজার মনিটরিং করা হয়। এ সময় পেঁয়াজের দাম বেশি রাখার অভিযোগে বিভিন্ন খুচরা ব্যবসায়ীদের জরিমানা ও সতর্ক করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফসা নাদিয়া, ভোক্ত অধিকারের উপ-পরিচালক হৃদয় রঞ্জন বণিক, বাজার কর্মকর্তা শিখা বেগম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিছ বেগমসহ র‌্যাব সদস্যরা।