মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

গৃহকর্মী হত্যার অভিযোগে স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে রামপুরা থানা পুলিশ

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬০ বার পঠিত ১ মিনিটের পাঠ

jail

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকমঃ

রামপুরার বনশ্রী এলাকা থেকে গৃহকর্মী হত্যার অভিযোগে স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে রামপুরা থানা পুলিশ। সোমবার দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- গৃহকর্ত্রী নাজমুন নাহার হাসনা ও গৃহকর্তা আবু ইউসুফ।

গৃহকর্মী হত্যাকাণ্ডে স্বামী-স্ত্রী গ্রেপ্তার হওয়ার বিষয়ে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি, মিডিয়া) এস এম জাহাঙ্গীর আলম সরকার জানান, গৃহকর্মী মুন্নী বনশ্রীর ব্লক ‘ডি’র ৪ নম্বর রোডের ৩৫ নম্বর বাসায় কাজ করতেন। রবিবার মুন্নীর মা নজিবা বেগম মোবাইল ফোনে তার মেয়ের মৃত্যুর সংবাদ পেয়ে ঢাকায় আসেন এবং ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে মেয়ের লাশ শনাক্ত করেন। আশপাশের লোকদের জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ৫-৭ দিন থেকে গৃহকর্ত্রী নাজমুন নাহার হাসনা ও গৃহকর্তা আবু ইউসুফ তার মেয়েকে শারীরিকভাবে নির্যাতন করে আসছিলেন।