মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

বাড্ডায় তরুণীর লাশ উদ্ধার, স্বামী আটক

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৬ বার পঠিত ২ মিনিটের পাঠ

dead body (lash)
ঢাকা: রাজধানীর মেরুল বাড্ডা এলাকা থেকে শিরিনা আক্তার শিরিন (২২) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিরিনকে শ্বাসরোধে করে হত্যা করা হয়েছে- এমন অভিযোগে আটক করা হয়েছে তার স্বামী সেলিমকে।

শিরিনের পরিবারের অভিযোগ, সেলিম বখাটে যুবক। কাজ করতেন না। টাকার জন্য স্ত্রীকে মারধর করতেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ শিরিনের লাশ উদ্ধার করে। পরে বিকেলের দিকে ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

শিরিনের গ্রামের বাড়ি নংসিংদীর বেলাবোতে। রাজধানীতে তিনি স্বামীর সঙ্গে মেরুল বাড্ডার ১৫ নম্বর রোডের মাথায় একটি বাসাতে থাকতেন।

শিরিনের ছোট ভাই আবুল কাশেম জানান, সাত বছর আগে বিবাহবন্ধনে আবদ্ধ হন শিরিন-সেলিম। এই দম্পতির একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।

বিয়ের পর থেকেই সেলিম টাকার জন্য শিরিনকে মারধর করতেন বলেও অভিযোগ করেন আবুল কাশেম।

তার ভাষ্যমতে, বৃহস্পতিবার সকালেও সেলিম একইভাবে মারধর করেন স্ত্রী শিরিনকে। পরে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করেন।

এরপর স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতেই পুলিশ এসে শিরিনের লাশ উদ্ধার করে ও সেলিমকে নিজেদের জিম্মায় নেয়।