আন্দরকিল্লা এলাকার প্রিন্টিং ব্যবসায় সম্পৃক্ত এনামুল ২০১৩ সালেও গ্রেপ্তার হয়েছিলেন।
এসআই সন্তোষ বলেন, এনামুল তার ফেইসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাবেক বন ও পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ এবং পুলিশের আইজি এ কে এম শহীদুল হকের ব্যাঙ্গাত্মক ছবি ফেইসবুকে পোস্ট করেন।
এনামুল বিভিন্ন ধরনের ব্যাঙ্গাত্মক স্লোগানও তার ফেইসবুক ওয়ালে পোস্ট করেন।
পুলিশ কর্মকর্তা সন্তোষ বলেন, এনামুলকে মঙ্গলবার রাতে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে কোতোয়ালী থানায় পুলিশ বাদি হয়ে মামলা করে। মামলায় বুধবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এনামুল ২০১৩ সালে হাতবোমা বিষ্ফোরণ ঘটাতে গিয়ে আহতাবস্থায় পাঁচলাইশ থানা পুলিশের হাতে গ্রেপ্তার হন বলে জানান তিনি।