মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ভৈরবে সিএনজি-ট্রাকের সংঘর্ষে নিহত ৩

মোহাম্মদ আরিফুল ইসলাম ২৪১ বার পঠিত ১ মিনিটের পাঠ

কিশোরগঞ্জের ভৈরবে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের কালিকাপ্রসাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে আহতরা হলো কিশোরগঞ্জের নিকলী উপজেলার মজলিশপুর গ্রামের মো. নুর আলীর পুত্র মো. ফরিদ মিয়া (৩৩), একই উপজেলার পিতল হাটি গ্রামের মৃত সাহেব আলীর ছেলে সিএনজিচালক আ. খালেক (৫৮) ও জালালপুর গ্রামের মো. নবী হোসেনের পুত্র মো. ইসমাইল (৩২)।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।