মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

কিশোরগঞ্জে নতুন ডিসির দায়িত্ব গ্রহণ

মোহাম্মদ আরিফুল ইসলাম ২৭১ বার পঠিত ১ মিনিটের পাঠ

কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক (ডিসি) পদে যোগ দিয়েছেন মোহাম্মদ শামীম আলম। রোববার (০৩ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী ডিসি মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী।

এর আগে ডিসি শামীম আলম প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (উপ-সচিব) হিসেবে দায়িত্ব পালন করেন।

গত বছরের ১৪ ডিসেম্বর মোহাম্মদ শামীম আলমকে কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগের প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। একই দিন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা অপর এক প্রজ্ঞাপনে কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব নিয়োগ দেওয়া হয়।

মোহাম্মদ শামীম আলম বিসিএস ২২ ব্যাচের কর্মকর্তা। তিনি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার গর্বিত সন্তান।