মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

কিশোরগঞ্জ পৌরসভা নির্বাচন : পারভেজ আবারো মেয়র নির্বাচিত

মুক্তিযোদ্ধার কন্ঠ ২৪১ বার পঠিত ২ মিনিটের পাঠ

অব‌শে‌ষে ‌কি‌শোরগ‌ঞ্জ পৌরসভা নির্বাচনে স্থ‌গিত হ‌য়ে যাওয়া এক‌টি কে‌ন্দ্রে পুনরায় নির্বাচ‌নে জয় পে‌য়ে‌ছেন আওয়ামী লী‌গের মেয়র প্রার্থী মো. পার‌ভেজ মিয়া।

ওয়ালী নে‌ওয়াজ খান ক‌লে‌জের ওই কে‌ন্দ্রের ফলাফল ঘোষণার মাধ্য‌মে টানা দ্বিতীয় বা‌রের ম‌তো কি‌শোরগঞ্জ পৌরসভায় মেয়র নির্বা‌চিত হ‌লেন আওয়ামী লীগ ম‌নোনীত প্রার্থী মো. পার‌ভেজ মিয়া। তি‌নি পে‌য়ে‌ছেন ২২ হাজার ৯২৪ ভোট। তার নিকটতম প্র‌তিদ্বন্দ্বী বিএন‌পি ম‌নোনীত প্রার্থী হাজী মো. ইসরাইল মিয়া পে‌য়ে‌ছেন ২০ হাজার ৯৫৪ ভোট।

শ‌নিবার (৩০ জানুয়া‌রি) ‌কি‌শোরগঞ্জ পৌরসভার ওয়ালী নেওয়াজ খান ক‌লে‌জের তৃতীয় তলা বি‌ল্ডিং কে‌ন্দ্রে পুনরায় ভোটগ্রহণ করা হ‌য়।

এ কে‌ন্দ্রের ১৮৫২ ভো‌টা‌রের ম‌ধ্যে ১৪৪৮ জন ভোট দেন। এর ম‌ধ্যে পার‌ভেজ মিয়া ৯০২ ভোট পে‌য়ে বিজ‌য়ী হন। আর হাজী ইসরাইল মিয়া পে‌য়ে‌ছেন ৫১৬ ভোট।

গত ১৬ জানুয়ারি কিশোরগঞ্জ পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ২৮টি কেন্দ্রের মধ্যে শহরের ওয়ালী নেওয়াজ খান কলেজের তিন তলা ভবন কেন্দ্রে নৌকা ও ধা‌নের শীষ প্রার্থীর সমর্থক‌দের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ও হামলার ঘটনায় ভোটগ্রহণ বন্ধ হ‌য়ে প‌ড়ে। প‌রে কেন্দ্রটির ভোটগ্রহণ স্থগিত করেন রিটার্নিং অফিসার মোহাম্মদ আশ্রাফুল আলম।

ওই কেন্দ্রের ফলাফল স্থগিত থাকায় চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়‌নি। ফলে আওয়ামী লীগ ও বিএন‌পি মনোনীত দুই প্রার্থীর ভোটের ফলাফল আট‌কে যায় ওই কে‌ন্দ্রের বেড়াজা‌লে।

২৮‌টি কে‌ন্দ্রের ম‌ধ্যে নির্বাচন ক‌মিশন ঘো‌ষিত ২৭টি কে‌ন্দ্রের ফলাফল অনুযা‌য়ী আওয়ামী লীগের মনোনীত মেয়রপ্রার্থী (নৌকা) মো. পার‌ভেজ মিয়া পে‌য়ে‌ছি‌লেন ২০,৯২২ ভোট। ‌হাজী মো. ইসরাইল ‌মিয়া পেয়েছি‌লেন ২০, ৪৩৮ ভোট।

এদি‌কে, পুনঃনির্বাচ‌নে নানা অনিয়মের অভিযোগ এনে দুপু‌রের দি‌কে নির্বাচন বর্জ‌নের ঘোষণা দেন বিএন‌পি প্রার্থী হাজী ইসরাইল মিয়া।