মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

কিশোরগঞ্জে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

মোহাম্মদ আরিফুল ইসলাম ২৫৮ বার পঠিত ১ মিনিটের পাঠ

কি‌শোরগ‌ঞ্জের তাড়াইলে নি‌জ বসতঘ‌রে একই রশিতে ঝুলন্ত মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার দামিহা ইউনিয়নের রাহেলা গ্রামের উমায়ের মিয়ার বাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- উপজেলার দামিহা ইউনিয়নের রাহেলা গ্রামের উমায়ের মিয়ার স্ত্রী শাহনাজ (২৭) ও তার মেয়ে প্রিয়তী (১৩)।

স্থানীয়রা জানায়, সোমবার রাত ৯টার দিকে এলাকাবাসী বসতঘরে ধর্নায় একই রশিতে ঝুলন্ত অবস্থায় মা ও মেয়ের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান জানান, শাহনাজ এক সময় ওমা‌নে শ্র‌মি‌কের কাজ কর‌তেন। তার স্বামী নর‌সিংদী‌তে আ‌রেক‌টি বি‌য়ে ক‌রে‌ছেন। বা‌ড়ি আসার পর স্বামীর সা‌থে তার সম্পর্ক ভা‌লো যা‌চ্ছি‌ল না। ত‌বে মা ও ‌মে‌য়ের মৃত্যুর স‌ঠিক কারণ জানা যায়‌নি।