শাহজালাল বিমানবন্দরে আড়াই কেজি স্বর্ণসহ যাত্রী আটক
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকমঃ
হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে আড়াই কেজি স্বর্ণসহ মো. ইব্রাহীম (২২) নামে এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজ। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ওই যাত্রীকে স্বর্ণসহ আটক করা হয়।
কাস্টমস হাউজের সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকার জানান, আটক ইব্রাহীম সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মালয়েশিয়া থেকে বিজি-১৮৭ ফ্লাইটে করে শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছে। তার শরীর তল্লাশি করে দুই কেজি ৬০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য এক কোটি ৬০ লাখ টাকা।