সোমবার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জহিরুল কবীর এ রায় দেন বলে জানান আদালত পুলিশের পরিদর্শক নওয়াজেশ আলী।
রায়ে আসামিদের পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন ত্রিশাল উপজেলার ধানীখলা কাটাখালী গ্রামের মৃত ইউনুস মল্লিকের ছেলে বাবুল মল্লিক (৩৩) ও লালু মল্লিক (৩৬), মৃত হাসেন আলীর ছেলে আজিজ মল্লিক (৬৩), আজিজের ছেলে হিরা মল্লিক (৩৭), তাজু মল্লিকের ছেলে জিয়ারুল মল্লিক (২৯), মৃত ওমর আলী মল্লিকের ছেলে আব্দুল হাই মল্লিক (৪৮), মৃত ছোহরাব আলী মল্লিকের ছেলে মুসা মল্লিক (৩০) ও হুরমত আলীর ছেলে মুছা মল্লিক (৩৬)।
মামলার বরাত দিয়ে নওয়াজেশ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টাকা ধার চাওয়াকে কেন্দ্র করে ২০০৮ সালের ১ অক্টোবর ত্রিশালের ধানীখলা কাটাখালী গ্রামের শফিকুল মল্লিকের সঙ্গে প্রতিবেশী আজিজ মল্লিক ও তার ছেলে হিরা মল্লিকের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আজিজ ও হিরা মিলে শফিকুলকে মারধর করেন।
“এ ঘটনার পর শফিকুলের ভাই নজরুল মল্লিক, আজিজ মল্লিকের বাড়ি গিয়ে এর প্রতিবাদ জানান।”এর জেরে পরদিন ঈদুল ফিতরের নামাজ পড়তে মাঠে যাওয়ার সময় আজিজ মল্লিকের বাড়ির সামনে নজরুলকে কুপিয়ে জখম করে আসামিরা।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ওইদিন রাত সোয়া ৯টার দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নজরুল মল্লিকের ছেলে দেলোয়ার হোসেন মল্লিক বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে ত্রিশাল থানায় হত্যা মামলা দায়ের করেন।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/15-02-2016/মইনুল হোসেন