মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

BPL Sixes Season-VI এর সেমিফাইনাল ও ফাইনাল খেলার সকল প্রস্থুতি সম্পন্য

মুক্তিযোদ্ধার কন্ঠ ৩৭৯ বার পঠিত ১ মিনিটের পাঠ

cricket logo
কিশোরগঞ্জঃ পঁচিশে এপ্রিল শনিবার সকাল ১০ টায় জেলার বিন্নাটী ইউনিয়নের আঃ মজিদ মোল্লা স্কুল মাঠে BPL Sixes Season-VI এর সেমিফাইনাল,ফাইনাল ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হতে যাচ্ছে।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শরীফ আহমেদ সাদী। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত থাকবেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মামুন আল মাসুদ খান,

বিন্নাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম,বিন্নাটী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আজহারুল ইসলাম বাবুল,এসএপি ও সমাজ সেবক আক্তারুজ্জামান শিপন,আঃ মজিদ মোল্লা স্কুলের সভাপতি এডঃ জুবায়ের আলম এবং শামীম আহম্মেদ।
bpl sixes ligo
খেলার উপস্থাপনা ও ধারাবর্ণনায় থাকবেন সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম।

এছাড়াও অভ্যর্থনায় পংকজ,মাহবুব,কফিল ও তানভীর উপস্থিত থাকবেন এবং খেলার সার্বিক সহযোগিতায় থাকবে স্যামসাং মোবাইলের ডিলার গ্যালাক্সি টেলিকম।

মুক্তিযোদ্ধার কন্ঠ/ এম ইউ