মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

বাংলাদেশ প্রেসের চট্রগ্রাম বিভাগীয় সমন্বয়কারীকে প্রাণনাশের হুমকি

মুক্তিযোদ্ধার কন্ঠ ৭ বার পঠিত ১ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম:

বাংলাদেশ প্রেস এর বিশেষ প্রতিনিধি ও চট্রগ্রাম বিভাগীয় সমন্বয়কারী মাহবুবুর রহমান বাবুকে গতকাল মঙ্গলবার মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেয়া হয়।

তিনি জানান, গতকাল ১৬ই ফেব্রুয়রী মঙ্গলবার দুপুর ২টা ১৯ মিঃ ০১৮৬১৩৫৭৬২৯, দুপুর ২টা ২৫মিঃ ০১৮৩২১৬৪৭৩১ ও সন্ধ্যা ৬টা ৫৫মিঃ ০১৬২৯২৪৮৮১৯ থেকে তার মোবাইলে তিনটি নাম্বার থেকে ফোন করে তাকে হত্যা করার হুমকি দেয়। এ বিষয়ে তিনি নোয়াখালীর সুধারাম থানায় একটি সাধারন ডায়রী করেন যার নাম্বার ৯৬৩ তারিখ ১৭/২/১৬ইং।

উল্লেখ্য, মাহবুবুর রহমান বাবু চট্রগ্রাম মহসিন কলেজ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক,৯০ এর স্বৈরাচার বিরুধী আন্দোলনে চট্রগ্রামের সাবেক ছাত্রনেতা।তিনি বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর বৃহত্তর নোয়াখালীর সমন্বয়কারী ও বিভিন্ন প্রগতিশীল সংগঠনের সাথে যুক্ত আছেন।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১৯-০২-২০১৬ইং/নিঝুম