মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

বাজিতপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, বৃদ্ধ নিহত

মোহাম্মদ আরিফুল ইসলাম ২৫৫ বার পঠিত ১ মিনিটের পাঠ

কিশোরগঞ্জের বাজিতপুরে ইউনিয়ন প‌রিষদ নির্বাচন‌কে কেন্দ্র ক‌রে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় মুজিবুর (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এতে দুই পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

সোমবার (৭ জুন) দুপুরে উপজেলার দিলালপুর ইউনিয়নের বাহেননগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মুজিবুর একই গ্রামের মৃত শেখ আব্দুল মালেকের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, দিলালপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান গোলাম কিবরিয়া ও একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মেজবাহ উদ্দিন শাফি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী। দুপুরে তাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে বল্লমের আঘাতে শাফির পক্ষের সমর্থক মুজিবুর নামে একজন মারা যায়।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।