মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

পঞ্চগড়ে হিন্দু ধর্মগুরু হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে আইএসের

মুক্তিযোদ্ধার কন্ঠ ৫৮ বার পঠিত ১ মিনিটের পাঠ
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকমঃ
আবারও আইএসের দায় স্বীকারের খবর। এবার পঞ্চগড়ে হিন্দু ধর্মগুরুকে হত্যাকাণ্ডের দায়িত্ব আইএস স্বীকার করেছে বলে দাবি করেছে সাইট ইন্টেলিজেন্স গ্রুপ। রবিবার রাতে জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থাটির ওয়েবসাইটে দায় স্বীকার করেছে।
সাইটের খবরে বলা হয়েছে, দি ইসলামিক স্টেট বাংলাদেশের উত্তরাঞ্চলে শ্রী শ্রী সন্তগৌরীয় মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায়কে হত্যার দাবি জানিয়েছে।
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় করতোয়া নদীর ধারে সকালে মঠে ঢুকে গলা কেটে হত্যা করা হয় এই ধর্মগুরুকে।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, হামলাকারী ছিল তিনজন, তারা এসেছিল মোটর সাইকেলে এবং তাদের সঙ্গে ধারাল অস্ত্রের সঙ্গে আগ্নেয়াস্ত্রও ছিল।
গত বছর ঢাকায় ইতালির নাগরিক চেজারে তাভেল্লা এবং রংপুরে জাপানি নাগরিক হোশি কুনিও হত্যা, বগুড়ায় শিয়া মসজিদে এবং ঢাকায় শিয়া সমাবেশে হামলার পরও আইএসের দায় স্বীকারের খবর দিয়েছিল সাইট ইন্টেলিজেন্স গ্রুপ।