মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

কিশোরগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রতিনিধি ২৫০ বার পঠিত ১ মিনিটের পাঠ

কিশোরগঞ্জে খেলা করার সময় বাড়ির পাশের গর্তে পড়ে গিয়ে পানিতে ডুবে সানাত উল্লাহ ও মোবাাছিরা নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সানাত উল্লাহর বয়স দুই বছর এবং মোবাছিরার বয়স ১৭ মাস।

রোববার (২৫ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের ছয়না গ্রামে পানিতে ডুবে দুই শিশু মৃত্যুর মর্মান্তিক এই ঘটনাটি ঘটে।

সানাত উল্লাহ ছয়না গ্রামের মো. সোরাব মিয়ার ছেলে এবং মোবাছিরা একই গ্রামের মো. শাহজাহানের মেয়ে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবুবকর সিদ্দিক জানান, রোববার (২৫ জুলাই) বিকালে চাচাতো দুই ভাইবোন বাড়ির পাশে খেলা করছিল। এক পর্যায়ে পাশের একটি গর্তের পানির মধ্যে তারা পড়ে যায়। স্বজনেরা খোঁজাখুজি করতে গিয়ে তাদের গর্তে পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করলেও ততক্ষণে শিশু দুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে।