মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

বাড়তে পারে তাপমাত্রা

ডেস্ক রিপোর্ট ৮৭ বার পঠিত ১ মিনিটের পাঠ

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

পূর্বাভাসে জানা গেছে, ফেনী ও সীতাকুণ্ড অঞ্চলসহ সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে।

আজ দেশে সর্বোচ্চ তাপমাত্রা সিলেট ৩৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আগামী তিন দিনে আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, আজ ঢাকায় বাতাসের গতি উত্তর/ উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার। এছাড়া ঢাকায় সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৬ টা ৮ মিনিটে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৬ টা ৬ মিনিটে।

নিরক্ষীয় ভারত মহাসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ মৃষ্টি হয়েছে। পশ্চিম লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।