মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

মাছ ধরতে গিয়ে মিললো লাশ

মোহাম্মদ আরিফুল ইসলাম ৩০৬ বার পঠিত ১ মিনিটের পাঠ

কিশোরগঞ্জে আড়াই মাস আগে নিখোঁজ হওয়া এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১ এপ্রিল) সকালে সদর উপজেলার মারিয়া ইউনিয়নের প্যারাভাঙ্গা এলাকায় নরসুন্দা নদী থেকে অর্ধগলিত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

নিহত মুরাদুল হক (২৫) প্যারাভাঙ্গা গ্রামের মফিজুল হকের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গত ১৯ জানুয়ারি সন্ধ্যার দিকে বাজার করতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন মুরাদুল হক। শুক্রবার সকালে নদীতে মাছ ধরতে যান তাদের এক প্রতিবেশী। এ সময় কচুরিপানা সরাতে গিয়ে নাকে গন্ধ লাগে তার। পরে কচুরিপানার নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, লাশটি বেশ কিছুদিন আগের। পঁচে যাওয়ায় প্রাথমিকভাবে কোনও কিছু ধারণা করা যাচ্ছে না। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।