মেডিকেলে ভর্তির স্বপ্ন পূরণে আমিনুলের পাশে ডিসি
মেডিকেল কলেজে চান্স পেয়েও টাকার অভাবে ভর্তি অনিশ্চিত হয়ে পড়ে কিশোরগঞ্জের আমিনুলের। তার সেই স্বপ্ন পূরণে সাহায্যে হাত বাড়ালেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।
বুধবার (১৩ এপ্রিল) জেলা প্রশাসক তাঁর কার্যালয়ে ডেকে আমিনুলকে নগদ ২০ হাজার টাকাঅর্থ সহায়তা প্রদান করেছেন।
মেধাবী শিক্ষার্থী আমিনুল ইসলাম সদর উপজেলার নগুয়া এলাকার আব্দুল করিমের ছেলে।
২০২১-২০২২ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে জাতীয় মেধা তালিকায় ১০১৬ তম স্থান অধিকার করে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পায় সে। কিন্তু আর্থিক অনটনের কারণে ভর্তি হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল।