মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

মুক্তিযোদ্ধার কণ্ঠের উপদেষ্টা শাহ আজিজুল হক আর নেই

প্রতিনিধি ৩৫২ বার পঠিত ২ মিনিটের পাঠ

জনপ্রিয় জাতীয় অনলাইন সংবাদপত্র মুক্তিযোদ্ধার কণ্ঠের সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা, বিশিষ্ট সাংবাদিক, সাহিত্যিক, রাজনীতিবিদ ও আইনজীবী অ্যাডভোকেট শাহ আজিজুল হক আর নেই। বৃহস্পতিবার (২৬ মে) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেশ কিছুদিন ধরে তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন।

বহুমাত্রিক গুণ-সক্ষমতার অধিকারী এই দেশপ্রেমিক কিশোরগঞ্জে আইন পেশাতে নিয়োজিত থেকেও তাঁর পেশার বাইরে সাংবাদিকতা, শিক্ষা, সংস্কৃতি, শিল্প, সাহিত্য, রাজনীতিসহ বহুমাত্রিক ক্ষেত্রে মূল্যবান অবদান রেখে সমাজ প্রগতিকে বেগবান করেছেন।

তিনি কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে ৬ বার সভাপতি নির্বাচিত হন। জেলার পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবেও তিনি দীর্ঘদিন ধরে সুনামের সাথে কাজ করছিলেন।

এডভোকেট শাহ আজিজুল হক জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন ছাড়াও জনপ্রিয় জাতীয় অনলাইন সংবাদপত্র মুক্তিযোদ্ধার কণ্ঠের সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা এবং চ্যানেল আই এর কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মেধাদীপ্ত রাজনীতির সারথি পিপি শাহ আজিজুল হকের মৃত্যুতে মুক্তিযোদ্ধার কণ্ঠ পরিবার গভীরভাবে শোকাহত।