মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

না ফেরার দেশে কিশোরগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সম্পাদক

প্রতিনিধি ২৭৮ বার পঠিত ১ মিনিটের পাঠ

কিশোরগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন হ্নদয় (৩২) আর নেই।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকাল সাড়ে চারটার দিকে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এর আগে বুধবার রাতে স্ট্রোকে আক্রান্ত হলে প্রথমে তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ঢাকায় প্রেরণ করা হয়।