মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

কিশোরগঞ্জ জেলা ছাত্রদল সম্পাদক গ্রেপ্তার

প্রতিনিধি ৩১২ বার পঠিত ১ মিনিটের পাঠ

কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে শহরের গাইটাল এলাকায় সার্কিট হাউজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ ।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ছাত্রদল নেতার বিরুদ্ধে নাশকতামূলক কাজে জড়িত থাকার অভিযোগে মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।