মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

হোসেনপুরে ১৩৯ জনের প্রাথমিক বৃত্তি লাভ

মুক্তিযোদ্ধার কন্ঠ ২৭২ বার পঠিত ১ মিনিটের পাঠ

ওমর ফারুক খান জনি
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

হোসেনপুর উপজেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এবছর ১৩৯জন ছাত্র-ছাত্রী বৃত্তি লাভ করেছে৷ উপজেলা শিক্ষা অফিসার মোঃ আসাদুজ্জামান জানান,

২০১৫ সালে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ট্যালেন্টপুলে ৪৫ জন সাধারণ গ্রেডে ৮৮ জন এবং সম্পূরক ৬জনসহ মোট ১৩৯জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে৷
তিনি আরো বলেন, আগামিতে আমাদের ছেলে মেয়েরা আরো বড় বড় অর্জন ছিনিয়ে আনবে।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/19-04-2016/মইনুল হোসেন