মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

মিতু হত্যাকাণ্ডে ব্যবহৃত মাইক্রোবাসটির চালকসহ আটক

মুক্তিযোদ্ধার কন্ঠ ৮০ বার পঠিত ২ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডেস্ক:

পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডে হত্যাকারীদের ব্যাকআপ টিমের কালো মাইক্রোবাসটি চালকসহ আটক করেছে পুলিশ।

বুধবার রাতে চট্টগ্রাম নগরী থেকে মাইক্রোবাসটি চালকসহ আটক করা হয়েছে।

তবে পুলিশ সুনির্দিষ্ট করে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি। আগামীকাল বৃহস্পতিবার সকালে নিয়মিত প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে নগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন।

মাইক্রোবাস আটকের সত্যতা   নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার ইকবাল বাহার।

পুলিশ কমিশনার বলেন, মিতুর হত্যাকারীরা মোটরসাইকেলযোগে পালিয়ে যাওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই একটি কালো রঙের মাইক্রোবাস ঘটনাস্থলে একটু থেমে আবার মোটরসাইকেলের পিছু পিছু চলে যায়। এই মাইক্রোবাসটি হত্যাকারীদের ব্যাকআপ টিম হিসেবে কাজ করেছে বলে আমরা জানতে পেরেছি।

 

ঘটনার প্রায় চার দিন পর এই হত্যাকাণ্ডের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে জানিয়ে পুলিশ কমিশনার বলেন, বুধবার হত্যাকাণ্ডে জড়িত এক শিবির ক্যাডারকে হাটহাজারী থেকে গ্রেপ্তার করা হয়েছে।

মোক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ০৯-০৬-২০১৬ ইং/মো: হাছিবুর রহমান