মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

বিপাশার পেছনে বুড়ো পিঁপড়া (ভিডিও)

মুক্তিযোদ্ধার কন্ঠ ৩০১ বার পঠিত ১ মিনিটের পাঠ

বিনোদন ডেস্কঃ জলসা ঘর। আলপনা আঁকা মেঝে। দেয়ালজুড়ে সাঁটানো রয়েছে পূর্ব পুরুষদের ছবি। একপাশে বাজছে তবলা হারমোনিয়াম। মেঝেতে পাতা বিছানায় শুয়ে আছে আবুল হায়াত, হাসান ইমাম, এটিএম শামসুজ্জামান, আমিরুল হক চৌধুরী।

 

তাদের সামনে নর্তকি বেশে নাচছেন বিপাশা কবির। শুধু নাচ নয় কণ্ঠে তোলেন- ‘পিঁপড়া’ শিরোনামের একটি গান। নাচের তালে তালে বিপাশাকে বলতে শোনা যায়- বুড়ো পিঁপড়া তার পেছনে লেগেছে।

 

এমন দৃশ্য দেখা যায়, এসএ হক অলিকের ‘এক পৃথিবী প্রেম’ সিনেমার ‘পিঁপড়া’ শিরোনামের আইটেম গানে। গতকাল ইউটিউবে প্রকাশিত হয়েছে এই গানটি। এসএ হক অলিকের লেখা এ গানটির সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা।

 

জানা গেছে, সিনেমার কাহিনির জন্যই গানে এই আয়োজন। দীর্ঘদিন পর এই চার বন্ধু একত্রে মিলিত হন। এখানে বিপাশার নাচের আসরে তারা শেষবারের মতো একসঙ্গে সময়টা উপভোগ করেন।

 

আইরিন-নবাগত আসিফকে নিয়ে নির্মিত ‘এক পৃথিবী প্রেম’সিনেমাটি আসছে ঈদের পর মুক্তি পাবে।

https://youtu.be/dlzRcENbtD4