চাঁদা না পেয়ে পুলিশ কনস্টেবলকে কুপিয়ে আহত
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডেস্ক:
চাঁদা না পেয়ে খলিলুর রহমান (৫২) নামের এক পুলিশ কনস্টেবলকে কুপিয়েছে চাঁদাবাজরা। আহত কনস্টেবলকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক)হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার দুপুরে গাজীপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
ঢামেক হাসপাতালে খলিলুর রহমানের মেয়ে মিলি বলেন, আমার বাবা গাজীপুরের জয়দেবপুর থানায় কর্মরত। বাবা দুপুর ১২টার দিকে রাজ্যৈর এলাকায় যান। এ সময় স্থানীয় সন্ত্রাসীরা তার হাতে ও পিঠে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। ওই এলাকার একজন চাঁদাবাজ আমার স্বামীর কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। বাবা এর প্রতিবোদ করতে গেলে তারা কুপিয়ে জখম করে। প্রথমে তাকে গাজীপুর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢামেক হাসপাতালে আনা হয়।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ১০-০৬-২০১৬ ইং/মো: হাছিবুর রহমান