মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

কিশোরগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ২

প্রতিনিধি ৫০১ বার পঠিত ১ মিনিটের পাঠ
কিশোরগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ২

কিশোরগঞ্জে ইয়াবাসহ জহিরুল ইসলাম ও সিরাজ উদ্দিন নামে দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ১১ নভেম্বর রাতে সদর উপজেলার হযরতনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া জহিরুল ইসলাম (৪৫) মিঠামইন উপজেলার গোপদিঘি এলাকার আব্দুল খালেক মিয়ার ছেলে ও সিরাজ উদ্দিন (৩৭) হোসেনপুন উপজেলার দক্ষিণ গোবিন্দপুর এলাকার নবী হোসেনের ছেলে।

জেলা পুলিশের মিডিয়া সেল থেকে মুক্তিযোদ্ধার কন্ঠকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।