মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

কিশোরগঞ্জে জেলা বি এম এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

মুক্তিযোদ্ধার কন্ঠ ৩৩৪ বার পঠিত ১ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ

চিকিৎসকদের ঐতিহ্যবাহী সংগঠন জেলা বি এম এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে জেলা বি এম এর সভাপতি ডা. মাহবুব ইকবালের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এম এ আফজল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আসাদ উল্লাহ, জেলা পাবলিক লাইব্রেরীর সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ফারুকী, সনাক সভাপতি সাইফুল হক মোল্লা দুলু, কিশোরগঞ্জ জেলা শিক্ষা তহবিলের সাধারণ সম্পাদক মনোয়ার হোসাইন রনি, প্রশাসন ও পুলিশের ‍উর্দ্ধতন কর্মকর্তা, বিভিন্ন ডায়গ্নস্টিক সেন্টারের পরিচালক বৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া পরিচালনা করেন বি এম এর সাধারণ সম্পাদক ডা.আ ন ম নৌশাদ খান।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২৭-০৬-২০১৬ইং/ অর্থ